ফেনীতে করোনা ও উপসর্গে আরো ৫জনের মৃত্যু।
ফেনী জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ৫জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২৩ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ৯১ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২৯ জন পজিটিভ। অন্য ৬২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে ফেনীতে গত ২৪ঘন্টায় আরো ৫৯ জন আক্রান্ত হয় করোনায়। মোট আক্রান্ত জেলায় ৯হাজার ৮৩৬ জন। মৃত্যু ১২৯ জন
*নাফিম আল মাহমুদ

