ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু!


 ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু!


গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি


বজ্রপাতে ফুলপুরে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ার হোসেন(৪০) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারকেলি গ্রামের আবুল হোসেনের পুত্র।


জানা গেছে,১১ আগস্ট রোজ বুধবার দুপুরে বাড়ির পাশে বেলতলী নামক স্থানে শসা ক্ষেতের আইল তৈরি করার সময় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।


তখন একটি বজ্রপাত তার শরীরে এসে পরে।পার্শ্ববর্তী লোকজন দৌড়ে এসে দেখতে পান শরীর কালো হয়ে গেছে শসা ক্ষেতেই তাকে মৃত অবস্থায় দেখতে পান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.