একদিনের বেতন দিয়ে ১৭১ ব্যক্তিকে খ্যাদ্য উপহার ফেনীর গণপূর্ত বিভাগের |


একদিনের বেতন দিয়ে ১৭১ ব্যক্তিকে খ্যাদ্য উপহার ফেনীর গণপূর্ত বিভাগের



ফেনীতে কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতন দিয়ে ১৭১ জন কর্মহীন ব্যক্তিকে খাদ্য উপহার দিয়েছে গণপূর্ত বিভাগ। জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকালে ফেনীর মিজান ময়দানে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশসাক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এসময় গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সা’দ বিন আন্দালিব, ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র বৈষ্ণব, রিক্সা মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন উপস্থিত ছিলেন।

ফেনীস্থ গণপূর্তের সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, ফেনীসহ সারা দেশেই জাতীয় শোক দিবসে গণপূর্ত বিভাগ থেকে এ উদ্যোগ পালন করা হয়েছে। ফেনীতে তারা ১৭১ ব্যক্তিকে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে তেল ও ডাল, ৫টি মাস্ক, ৫শ গ্রাম লবন, ১টি সাবান দিয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জানান, করোনাকালে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতনভাতা পেয়েছেন। তারা পরিবার ও স্বজনদের নিয়ে ভালোই ছিলেন। গণপূর্ত বিভাগ এ কর্মসূচীর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়িয়ে প্রশংসা কুড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.