তারাকান্দায় গায়ে কেরোসিন ঢেলে মহিলার আত্মহত্যা।


 তারাকান্দায় গায়ে কেরোসিন ঢেলে মহিলার আত্মহত্যা।


গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি


ময়মনসিংহের তারাকান্দায় ষাটোর্ধ্ব মহিলা পারিবারিক কলহের জের ধরে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে আত্নহত্যা করেছে।।


জানা গেছে,তারাকান্দা উপজেলার  তারাকান্দা ইউনিয়নের বকশীমূল গ্রামের মফিদুল ওরফে মজু মিয়ার স্ত্রী ছুলেমা (৬৫)আজ ১২ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় নিজ ঘরের দরজা আটকে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।


বাঁচার জন্য মহিলাটি আত্নচিৎকার করিলে  বাড়িতে থাকা লোকজন ঘরের দরজা খুলে মহিলাটিকে উদ্ধার করা সম্ভব না হলে অন্য ঘরের সিলিংয়ের মাধ্যমে গৃহবধূকে উদ্ধার করে ভাতিজা জীবন এবং নাতি সূজন।


পরে স্বজনরা মহিলাটিকে এ্যাম্ভুলেন্স যোগে হাসপাতালে প্রেরণ করে।


এই বিষয়ে মহিলার ছেলে রফিকুল ইসলাম(৪০)বলেন,আমার মায়ের শরীরের বেশীর ভাগ অংশই পুড়ে গেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকা বার্ণ ইউনিটে প্রেরণকরেছেন।ঢাকা যাওয়ার পথে রাস্তায় মারা যান।



তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের এর সাথে কথা বললে তিনি জানান-ঘটনাটি শুনেছি এবং থানা পুলিশের এসআই আব্দুস সবুরকে ঘটনাস্থলে পাঠিয়েছি।স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান-মহিলাটি স্থানীয় বাজারে পিঠার দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.