ফেনীতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের পথ চলা শুরু
প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ফেনী শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোড়ে 'সচেতনতাই সুরক্ষা' প্রতিপাদ্য বিষয় নিয়ে জাগো ফাউন্ডেশনের অধীনে থাকা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মাঠ পর্যায়ে কাজ করতে নামে ফেনী শহরে।
ভিবিডি ফেনীতে নতুন হওয়ায় তারা ফেনী শহরের বিভিন্ন জায়গায় প্রায় ৫০০ শতাধিক মাস্ক বিতরণ করতে সক্ষম হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্প ফর টুডে'য় এব্য রোট্যাক্ট ক্লাব অফ বিলোনিয়ার প্রেসিডেন্ট ওয়ালিদ বিন আবদুল্লাহ্। রিসার্স হাভ অর্গানাইজেশনের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃহাসন উল কবির ,বদিউল আলম রকি, সহ অসংখ্য ভিবিডির ভলেন্টিয়াররা উপস্থিত ছিলো৷
হাসান উল কবির জানায় ঃ করোনা মহামারীর মধ্যে মানুষকে সচেতন করার লক্ষ্যেই আমরা মাস্ক বিতরণ করছি।
প্রধান অতিথি ওয়ালিদ জানান ঃ ভিবিডি ফেনীতে নতুন৷ নতুন সংগঠন হয়ে এই কাজটা দিয়ে শুরু করেছে তাই তাদের প্রতি কৃতজ্ঞতা রইল৷
তিনি আরো জানায় ঃ এই করোনা মহামারীর মধ্যে সবাই যেনো মাস্ক পরে৷ নিজে সুরক্ষীত থাকলে পরিবার সুরক্ষিত হবে।


