জেলায় টানা তিনবারের শ্রেষ্ঠ ওসি পরশুরাম থানার খালেদ হোসেন।


 জেলায় টানা তিনবারের শ্রেষ্ঠ ওসি পরশুরাম থানার খালেদ হোসেন।




পরপর তিনবার ফেনী জেলার  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে অনন্য এক উচ্চতায় পরশুরাম মডেল থানার ওসি মুঃখালেদ হোসেন। ওসি খালেদ হোসেন গত ১৬মে পরশুরাম থানায় যোগদানের পর থেকে টানা তিনবারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে রবিবার(৫ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশ সুপারের কাছ থেকে তৃতীয়বারের মতো সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন।


রবিবার(৫ সেপ্টেম্বর ) সকালে ফেনী জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ,মামলা রুজু ও নিষ্পত্তি পর্যলোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। এসময় জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম সোনাগাজী সার্কেল মাশকুর রহমান'কে শ্রেষ্ঠ সার্কেল, পরশুরাম থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ হোসেন'কে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এসময় সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্বর্তন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এর আগে ওসি খালেদ হোসেন পরশুরাম থানায় যোগদানের পর চলতি বছরের ৫ জুলাই প্রথম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। পরের মাসের ৫ আগস্ট তাকে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। এবার রবিবার(৫ সেপ্টেম্বর) টানা তিনবারের জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে জেলা পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন ওসি খালেদ হোসেন।


শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি মুঃ- খালেদ হোসেন  ফেনী  পুলিশ সুপার  খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম এবং পরশুরাম থানা পুলিশ টিম, পরশুরামের সচেতন জনগণের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি  পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


পরশুরাম থানার ওসি খালেদ হোসেন ১৬ মে যোগদানের পর থেকে মাদক বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে। চাঞ্চল্যকর একাধিক মামলার রহস্য উদঘাটন, বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, চোরাচালানের অবৈধ মালামাল উদ্বার, একাধিক মাদক ব্যবসায়ীদের কে আটক করতে সক্ষম হন তিনি । এছাড়াও  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে পরশুরাম বাসিকে  সুরক্ষিত রাখার জন্য সরকারের নির্দেশনা মতে জনসচেতনতা মূলক কার্যাক্রম পরিচালনা করেন  ব্যাপক প্রশংসিত হয়েছেন। 


পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ  খালেদ হোসেনকে গত ১১ মে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন নবী এক আদেশে পরশুরাম থানায় ওসি হিসেবে নিয়োগ দেন। 

১৬ মে খালেদ হোসেন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 


খালেদ হোসেন এর আগেও পরশুরাম মডেল থানায় ওসি তদন্ত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এরপর তিনি সোনাগাজী মডেল থানা ওসি তদন্ত হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে সর্বশেষ ফেনী ডিবি এবং ডিএসবি'র পরিদর্শক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০১৯-২০  সালে ওসি খালেদ দাইয়ান পরশুরামে ওসি তদন্ত হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

অফিসার ইনচার্জ  খালেদ দাইয়ান ফেনী জেলার বিভিন্ন থানায় ও পুলিশ সুপারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ  দায়িত্ব পালনকালে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে পুলিশ সুপারের আস্তাভাজন হিসাবে ছিলেন এবং শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.