ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফর টুডে'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯শে নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ফেনী শহরের হীরা মডেল ফার্মা এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন হেল্প ফর টুডে'র অ্যাডভাইজর ও ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাসিন সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের নৃত্য প্রশিক্ষক শারমিন জুয়াইরিয়া জাহিদ ইনা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুন'স ইভেন্টের সিইও সাইমুন ফারাবী, এসোসিয়েশন অফ চিল্ড্রেনস ওয়েলফেয়ার এর প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব।
ভাইস-প্রেসিডেন্ট সফি উল্লাহর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ইশতিয়াক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেল্প ফর টুডে'র সদস্য মাহিম, ফয়সাল সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্প ফর টুডে'র সেন্ট্রাল টিমের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।
হীরা বিস্কুট প্রাইভেট লিমিটেডের মার্কেটিং এক্সিকিউটিভ ও ফেনী মুহুরী লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদমান ফুয়াদ ফারাবীর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও অনলাইনে অনুষ্ঠিত হওয়া "সেরা অনুসন্ধানে" ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পাশাপাশি, বেস্ট মেম্বার নদীকে পুরস্কৃত করা হয়। এই ছাড়াও সকল সদস্যের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
