রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আব্দুর রহমান বি" কম |


 রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আব্দুর রহমান বি" কম


ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার সকালে ফেনী শহরের মিজান ময়দানে তাঁর নামাজে জানাযা শেষে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।


জানাযার নামাজে ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম,ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম হাজারী এমপি,জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান,ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে শুক্রবার শহরের পূর্ব উকিল পাড়াস্থ নিজ বাড়িতে দুপুর ২ টা ৩০ মিনিটে মারা যান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.